June 24, 2026, 2:20 pm
শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে নেই, দাবি ট্রাম্পের

অভয়নগর প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি এ দাবি করেন। একই ধরনের ইঙ্গিত দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রয়টার্স এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে খামেনির মরদেহ উদ্ধারের কথাও জানায়।

তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম ও মেহর জানিয়েছে, খামেনি এখনও “দৃঢ়ভাবে দায়িত্ব পালন করছেন”। খামেনির দপ্তরের জনসংযোগ প্রধান এসব দাবিকে “মানসিক যুদ্ধ” বলে মন্তব্য করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসিকে বলেন, “যতদূর জানি”, সর্বোচ্চ নেতা সুস্থ আছেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। ইরানের জাতিসংঘ দূত আমির সাঈদ ইরাভানি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিযোগ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ দূত মাইক ওয়াল্টজ বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না।



ফেসবুক কর্নার