July 2, 2026, 12:03 pm

আটোয়ারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল

অভয়নগর প্রতিবেদক
oplus_0

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বলরামপুর ইউনিয়ন শাখার আয়োজনে বলরামপুর কলেজ মাঠে এ ইফতার কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের আটোয়ারী থানা সভাপতি মোঃ মুত্বাসিম বিল্লা (মুন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির পঞ্চগড় জেলা সেক্রেটারি মোহাম্মদ মুহিব্বুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
ইফতার মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও আলোচনা পর্ব শেষে উপস্থিতদের মাঝে ইফতারের প্যাকেট ও পানি বিতরণ করা হয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার