April 28, 2026, 5:02 am
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ধামরাইতে অবৈধভাবে মজুদ করা ৬০০ লিটার ডিজেল জব্দ মৌলভীবাজারে আধুনিক পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই

দৌলতপুরে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ট্রলি জব্দ ও চালক আটক

অভয়নগর প্রতিবেদক

  1. কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে উপজেলা ভূমি অফিস একটি মাটি বোঝাই ট্রলি জব্দ করেছে এবং ট্রলির চালককে আটক করেছে।
    রোববার (১ মার্চ ২০২৬) সন্ধ্যায় ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দৌলতপুর উপজেলা ভূমি কর্মকর্তা প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে দীর্ঘদিন ধরে চলা অবৈধ মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।
    স্থানীয়দের অভিযোগ ও প্রশাসনের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মাটি বোঝাই একটি ট্রলি জব্দ করা হয়। ট্রলির চালক শাহীন (২৫), পিতা ফারুক হোসেন, গ্রাম হোসনাবাদ, থানা দৌলতপুরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাটি উত্তোলনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
    অভিযান শেষে ট্রলি ও চালক দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলির মালিক লিঠু মেম্বার, সাং চরসাদিপুর (দারোগার মোড়)-কে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
    স্থানীয় সূত্র জানিয়েছে, ফিলিপনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে ফসলি ও সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে কৃষিজমির ক্ষতির পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।
    উপজেলা ভূমি কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, “অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।” তিনি স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছেন।



ফেসবুক কর্নার