March 7, 2026, 10:40 am
শিরোনাম :
বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেতা সর্বমিত্রের ফেসবুক স্ট্যাটাস জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

মণিরামপুরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ, মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ক্ষোভ

মাসুম বিল্লাল মনিরামপুর যশোর

যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর ও দলীয় নেতাদের ছবি ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে ভবনের মালিক ধলীগাতী আলিম মাদ্রাসার সুপার মোঃ আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (১ মার্চ ২০২৬) দুপুর ১টার দিকে সুন্দলপুর বাজার এলাকায় অবস্থিত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, কার্যালয়ের টেবিল-চেয়ার ভাঙচুর করা হয়েছে এবং বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতসহ বিভিন্ন নেতার ছবি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে কয়েকজন নেতাকর্মী হাতে দলীয় নেতাদের ছবি তুলে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত সুপারকে ঘেরাও করে রাখেন স্থানীয় নেতাকর্মীরা। পরে মণিরামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ মিন্টু সাংবাদিকদের বলেন, “গতকালও অফিস খোলা ছিল। আজ এসে দেখি অফিসের ভেতরে কিছুই ঠিক নেই, নেতাদের ছবি বাইরে পড়ে আছে।” তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ বলেন, বিষয়টি শুনেছেন এবং এটি অত্যন্ত দুঃখজনক।
অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা সুপার মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, “আমি শুধু ঘরটি দেখতে বলেছিলাম। কীভাবে কী হয়েছে জানি না, আমি কোনো ভাঙচুর করিনি।”
এ বিষয়ে মণিরামপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।



ফেসবুক কর্নার