July 2, 2026, 10:10 am
শিরোনাম :
এবার পোষা বিড়াল নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার জমিজমা বিরোধে ভাইকে হত্যার পরিকল্পনা, মৌলভীবাজারে মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ,অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী ভক্তের কটাক্ষের জবাব দিলেন আলিয়া এবারের বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: লামিন ইয়ামাল সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের মিয়ানমারের ওপারে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি পাটক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১

টার্গেট ৩৩৯, মাত্র ৩৭ রানে গুটিয়ে বড় ব্যবধানে হার রাঙামাটির

অভয়নগর প্রতিবেদক

৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ মৌসুমে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হয়েছে রাঙামাটি জেলা দল। রবিবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত “ই” গ্রুপের ম্যাচে হবিগঞ্জ জেলা দলের কাছে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারে রাঙামাটি।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হবিগঞ্জ জেলা দল। শুরু থেকেই রাঙামাটির বোলারদের চাপে রেখে নির্ধারিত ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৩৩৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা। দলের পক্ষে আবু সুফিয়ান সর্বোচ্চ ৮০ রান করেন। এছাড়া জয় হোসেন ৬৬ এবং জাহিদুল হক ৫৫ রান যোগ করেন।
রাঙামাটির হয়ে বল হাতে রাশেদুল ইসলাম শান্ত চারটি উইকেট শিকার করেন। সাজ্জাদ নেন তিনটি এবং মোবারক হোসেন লেমন একটি উইকেট।
জবাবে ৩৪০ রানের কঠিন লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে রাঙামাটি। হবিগঞ্জের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের মুখে মাত্র ১২.৫ ওভারে ৩৭ রানেই অলআউট হয়ে যায় পুরো দল। রাঙামাটির পক্ষে ভাস্কর খীসা সর্বোচ্চ ৭ রান করেন।
হবিগঞ্জের আরমান মিয়া দুর্দান্ত বোলিং করে ৬ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৭ উইকেট নেন। তানভীর হোসেন মাত্র ৫ বলেই ৩ উইকেট শিকার করে রাঙামাটির ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
এর আগে টুর্নামেন্টে রাঙামাটি নেত্রকোনা জেলার কাছে ৬৬ রানে এবং কক্সবাজার জেলার কাছে ১৭০ রানে পরাজিত হয়েছিল। এ ম্যাচে দলটি সাবেক অধিনায়ক মো. ইলিয়াছকে একাদশের বাইরে রেখেই মাঠে নামে।
রাঙামাটি জেলা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মহিতোষ দেওয়ান এবং ম্যানেজার হিসেবে রয়েছেন ফজলুর রশিদ।



ফেসবুক কর্নার