March 7, 2026, 10:55 am
শিরোনাম :
বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেতা সর্বমিত্রের ফেসবুক স্ট্যাটাস জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

শেরপুরে সরকারি বইয়ের বিশাল চালান জব্দ, স্টোর সিলগালা

অভয়নগর প্রতিবেদক

শেরপুরে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের বিপুল পরিমাণ সরকারি টেক্সট বই জব্দ করেছে উপজেলা প্রশাসন। জেলা এনএসআইয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ভ্যান ও একটি স্টোর থেকে প্রায় ৮ থেকে ৯ হাজার কপি বই উদ্ধার করা হয়।
রবিবার (০১ মার্চ ২০২৬) বিকাল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত জেলা এনএসআই, শেরপুর-এর উপস্থিতিতে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শেরপুর পৌরসভার নৌহাটা, ওয়ার্ড নং–০৯ এলাকায় উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপরীতে মেসার্স রোকেয়া আয়রন স্টোরের সামনে একটি ভ্যান তল্লাশি করা হয়। এ সময় ভ্যান থেকে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) আনুমানিক ২,০০০ থেকে ২,৫০০ কপি সরকারি টেক্সট বই জব্দ করা হয়।
ভ্যানচালকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার আড়াইআনী বাজার ব্রিজ এলাকা থেকে সেলিম ভাঙ্গারী নামীয় এক ব্যক্তির কাছ থেকে বইগুলো সংগ্রহ করা হয়। এগুলো জেলা শহরের বাগরাকসা এলাকার শাহিন মিয়ার গুদামে নেওয়ার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তবে বই পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
পরবর্তীতে মেসার্স রোকেয়া আয়রন স্টোরে তল্লাশি চালিয়ে ভেতরে আরও আনুমানিক ৫,০০০ থেকে ৬,০০০ কপি ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি মাধ্যমিক টেক্সট বই মজুদ অবস্থায় পাওয়া যায়।
উদ্ধারকৃত সকল বই জব্দ করে সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট স্টোরটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার