March 6, 2026, 4:57 am
শিরোনাম :
মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে কালিগঞ্জে অবৈধ ২ টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

অভয়নগর প্রতিবেদক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি সতর্কতার মধ্যেই পর্যবেক্ষণ করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। সংযুক্ত আরব আমিরাতের Jebel Ali Port-এ নোঙর করা তাদের জাহাজের সঙ্গে বিএসসি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
বর্তমানে বিএসসির মালিকানাধীন সাতটি জাহাজের মধ্যে কেবল একটি জাহাজ উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছে। ওই জাহাজটির নাম এমভি বাংলার জয়যাত্রা, যেখানে ৩১ জন বাংলাদেশি নাবিক নিরাপদে রয়েছেন। আঞ্চলিক উত্তেজনার কারণে বন্দরে পণ্য খালাস সাময়িকভাবে স্থগিত রয়েছে। জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮,৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজের মাস্টারের সঙ্গে জুম বৈঠক করে নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্টারকে বাড়তি সতর্কতা অবলম্বন, বন্দরে অবস্থানকালে প্রবেশ নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং নাবিকদের মনোবল অটুট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নাবিকরা পরিবারসহ যোগাযোগ রাখতে পারছেন এবং জরুরি পরিস্থিতিতে বন্দরের অভ্যন্তরে আশ্রয় নেওয়ার ব্যবস্থা রয়েছে।
বিএসসি জাহাজে পর্যাপ্ত খাদ্য ও পানি মজুত রাখার পাশাপাশি বন্দরের নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। নাবিকদের সম্ভাব্য দুর্ঘটনায় করণীয় আগেই ব্রিফ করা হয়েছে। পরিস্থিতি সম্পর্কে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করা হয়েছে।
উপসাগরীয় নৌপথ এড়িয়ে চলার পরামর্শ
উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্বের বিভিন্ন শিপিং কোম্পানি উপসাগরীয় নৌপথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ফ্রান্সভিত্তিক CMA CGM তাদের গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, পারস্য উপসাগরে অবস্থানরত বা যাত্রারত জাহাজগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। একই সঙ্গে Suez Canal-এর ব্যবহার স্থগিত করে বিকল্প রুট Cape of Good Hope ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ১ মার্চ রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের অলভিয়া বন্দরের কাছে আটকা পড়ে বিএসসির জাহাজ বাংলার সমৃদ্ধি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং একজন বাংলাদেশি নাবিক নিহত হন।



ফেসবুক কর্নার