March 7, 2026, 10:38 am
শিরোনাম :
বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের যে ভুলে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ, সতর্কতা জারি ফাইনালের আগে ‘অপয়া’ হোটেল বদলাল ভারত ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ কাউখালীতে জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেতা সর্বমিত্রের ফেসবুক স্ট্যাটাস জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্রের

বাগেরহাটের প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা নিহত

মিজানুর রহমান সাগর

বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার মডেল বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। রবিবার রাতে একদল প্রতিপক্ষের লোক আরিফুল ইসলামের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈম ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে জামায়াতে ইসলামীর কর্মীরা ছাত্রদল কর্মীদের ওপর বেপরোয়া হামলা চালাচ্ছে। আরিফুল ইসলামকে ঘরের ভেতর আটকে নির্মমভাবে মারধর করা হয়, যা পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটায়। তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার