July 2, 2026, 9:00 am
শিরোনাম :
এবার পোষা বিড়াল নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার জমিজমা বিরোধে ভাইকে হত্যার পরিকল্পনা, মৌলভীবাজারে মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ,অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী ভক্তের কটাক্ষের জবাব দিলেন আলিয়া এবারের বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: লামিন ইয়ামাল সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের মিয়ানমারের ওপারে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি পাটক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১

নলডাঙ্গায় অসুস্থ কুকুরের পাশে দাঁড়াল “বিবিসিএফ”

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় অসুস্থ একটি কুকুরের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সদস্যরা। সম্প্রতি নলডাঙ্গা থানার সামনে একটি কুকুর অসুস্থ হয়ে পড়ে আছে—এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সংগঠনের সদস্যরা।
পরে কুকুরটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ মোস্তফা জামান, বিবিসিএফ-এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাংবাদিক ফজলে রাব্বী, ডিএসবি কাফি আকন্দ, এলএফএ মেহেদী হাসান এবং ভিএফএ শাহিনুরসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসুস্থ ও বিপন্ন প্রাণীর সেবায় তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।



ফেসবুক কর্নার