July 2, 2026, 8:47 am
শিরোনাম :
এবার পোষা বিড়াল নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার জমিজমা বিরোধে ভাইকে হত্যার পরিকল্পনা, মৌলভীবাজারে মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ,অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী ভক্তের কটাক্ষের জবাব দিলেন আলিয়া এবারের বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: লামিন ইয়ামাল সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের মিয়ানমারের ওপারে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি পাটক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১

দৌলতপুরে চিকিৎসকের বাড়ির সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

অভয়নগর প্রতিবেদক

দৌলতপুর উপজেলার একটি বাড়ির সামনে থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (০১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর থানার অধীন রিফায়েতপুর ইউনিয়নের ভেড়ামারা গ্রামে চিকিৎসক ডা. পিয়ার আলী (৬০) এর বসতবাড়ির মূল গেটের বাম পাশে একটি জুতার কার্টন পড়ে থাকতে দেখেন প্রতিবেশী লুকমান নামের এক ব্যক্তি। সন্দেহ হওয়ায় তিনি কার্টনটি খুলে ভিতরে বোমা সদৃশ বস্তু দেখতে পান এবং আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন।খবর পেয়ে ডা. পিয়ার আলীসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে বস্তুটি দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি জব্দ করে জব্দ তালিকার মাধ্যমে পুলিশ হেফাজতে নেয়।স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা ব্যক্তি বা একটি চক্র এলাকায় আতঙ্ক সৃষ্টি কিংবা ডা. পিয়ার আলীর ক্ষতির উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে যেতে পারে।পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।



ফেসবুক কর্নার