July 2, 2026, 7:03 am
শিরোনাম :
এবার পোষা বিড়াল নির্যাতনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার জমিজমা বিরোধে ভাইকে হত্যার পরিকল্পনা, মৌলভীবাজারে মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ,অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী ভক্তের কটাক্ষের জবাব দিলেন আলিয়া এবারের বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: লামিন ইয়ামাল সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের মিয়ানমারের ওপারে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি পাটক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১

পলাশবাড়ীতে জান্নাতুন নেছার জে.ডিসি পরীক্ষায় শ্রেষ্ঠ সাফল্য

অভয়নগর প্রতিবেদক

মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকা অধীনে অনুষ্ঠিত জে.ডিসি পরীক্ষা-২০২৫ইং-এ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদরাসার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থী জান্নাতুন নেছা পলাশবাড়ী উপজেলায় শ্রেষ্ঠ কৃতিত্ব অর্জন করেছে। তিনি পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদরাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে স্থানীয় শীর্ষ স্থান অর্জন করেন।
জান্নাতুন নেছা পলাশবাড়ী পৌরশহরের ৫নং ওয়াডের নুনিয়াগাড়ী গ্রামের সাজু মিয়ার একমাত্র কন্যা। তার পরিবার জানিয়েছে, তার সুন্দর ভবিষ্যতের জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করছে।
জান্নাতুন নেছার কাঁচা মাল ব্যবসায়ী পিতা মোঃ সাজু মিয়া এবং গৃহিনী মাতা মোছাঃ জোসনা বেগম-এর উৎসাহ ও সহযোগিতায় সামাজিক বাধা ও চ্যালেঞ্জ জয় করে এই অনন্য সাফল্য অর্জন করেছেন তিনি। তার এই কৃতিত্বে পরিবার, পাড়া প্রতিবেশী ও স্থানীয়রা আনন্দিত।
পরিবারের আশা, জান্নাতুন নেছা বড় হয়ে একজন ডাক্তার হিসেবে পলাশবাড়ীর মানুষকে সেবা করবেন। এই স্বপ্ন বাস্তবায়নের পথে তার পরিবারের পাশাপাশি পুরো উপজেলা ও এলাকার পক্ষ থেকেও জান্নাতুন নেছার জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে।



ফেসবুক কর্নার