April 23, 2026, 5:55 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

পুঠিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে একজন নিহত, সাতজন হাসপাতালে

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর হাতে আট সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় গণপিটুনিতে একজন নিহত এবং সাতজন আহত হন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ভোররাতে একটি পিকআপ ভ্যানে করে আটজন ব্যক্তি তালা কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্রসহ গ্রামে প্রবেশ করে। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে উত্তেজিত জনতার হামলায় একজন গুরুতর আহত হন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি সাতজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ সময় সন্দেহভাজনদের বহনকারী পিকআপ ভ্যানটি বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয়। এ ঘটনায় দ্রুত মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
কর্ণহারে শিশুর মরদেহ উদ্ধার
এদিকে রাজশাহীর কর্ণহার থানার ধরমপুর এলাকায় নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে আদিব (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবার জানায়, তারাবির নামাজের পর থেকে আদিব নিখোঁজ ছিল। সকালে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
কর্ণহার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার সন্দেহ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনা দুটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়গুলো গুরুত্বসহকারে তদন্ত করছে।



ফেসবুক কর্নার