July 2, 2026, 6:14 am
শিরোনাম :
জমিজমা বিরোধে ভাইকে হত্যার পরিকল্পনা, মৌলভীবাজারে মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ,অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী ভক্তের কটাক্ষের জবাব দিলেন আলিয়া এবারের বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: লামিন ইয়ামাল সারা দেশে গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের মিয়ানমারের ওপারে শক্তিশালী বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি পাটক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১ বাঁশ বাগেনে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক ব্যস্ততার মাঝেও নতুন সুখবর দিলেন ঐশী

বরিশালে ইলেকট্রিক শটে ক্ষুদ্র ব্যবসায়ী হত্যা, অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ

অভয়নগর প্রতিবেদক

 

 বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ডের কসাইখানা এলাকায় এক ক্ষুদ্র ব্যবসায়ীকে দিনের বেলায় ইলেকট্রিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মজিবুর রহমান (স্থানীয়দের ভাষ্যমতে)। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সাহিন নামের এক ব্যক্তিকে আজ পরিবারের সদস্যরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দুই দিন আগে মজিবুরের লাশ দাফন করা হয়। প্রথমে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরা হলেও পরে নিহতের বাড়িতে আত্মীয়-স্বজনরা তার ঘর তল্লাশি করে সন্দেহজনক কিছু বিষয় খুঁজে পান। এতে করে তারা ধারণা করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
এরই ধারাবাহিকতায় আজ সকালে পরিবারের সদস্যরা অভিযুক্ত সাহিনকে ধরে পুলিশে সোপর্দ করেন। এর আগে গতকাল আরও দুইজনকে আটক করা হয়েছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ময়নাতদন্তসহ অন্যান্য প্রক্রিয়া পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার