April 23, 2026, 5:55 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

পোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাই

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর এলাকায় একটি টিনশেড বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার সন্ধ্যার আগে নিতপুর জেলেপাড়ায় নঈম উদ্দিনের ছেলে রহমত আলীর দুই কক্ষবিশিষ্ট টিনশেড বাড়িতে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘরের ভেতর থেকে কোনো আসবাবপত্র বা মালামাল বের করা সম্ভব হয়নি।
নঈম উদ্দিন জানান, আগুনের তীব্রতায় মুহূর্তেই পুরো ঘর দাউদাউ করে জ্বলে ওঠে। এতে ঘরে থাকা খাদ্যসামগ্রী, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, ঘটনার কিছুক্ষণ আগে তার ছোট নাতি-নাতনিরা বাড়ির ভেতরে খেলাধুলা করছিল। তাদের অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে পরিবারের ধারণা।
বাড়িটি পুড়ে যাওয়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। গ্রামবাসীরা জানান, সহায়-সম্বল হারিয়ে নঈম উদ্দিনের পরিবার বর্তমানে নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।



ফেসবুক কর্নার