April 23, 2026, 5:54 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সরকারি ভিজিএফের চালের কার্ড চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধা, তার পুত্রবধূ ও নাতিকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়ানগর ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ব্রহ্মপুর ওয়ার্ডের স্থানীয় বিএনপি নেতা সুলতান আলী ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্র ও দুঃস্থদের মধ্যে চাল বিতরণের জন্য কার্ড প্রস্তুতের কাজ করছিলেন। এ সময় আলিমন বেগম (৬৫) তার কাছে একটি কার্ড চাইলে বাগবিতণ্ডার একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরের সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতিদরিদ্র ও অসহায় পরিবারের জন্য ভিজিএফের চাল বিতরণের তালিকা ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছিল। এ সময় সুলতান আলী সোনারপাড়া এলাকায় বিভিন্ন ব্যক্তির ভোটার আইডি কার্ড সংগ্রহ করছিলেন।
অভিযোগ অনুযায়ী, আলিমন বেগম ১০ কেজি চালের জন্য আবেদন করলে তাকে রাজনৈতিক পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। আলিমনের ছেলে জয়নাল আলী দাবি করেন, তার মা কার্ড চাইলে সুলতান ক্ষিপ্ত হয়ে বলেন, তারা ভিন্ন রাজনৈতিক মতের সমর্থক হওয়ায় কোনো অনুদান দেওয়া হবে না। প্রতিবাদ জানালে তার মাকে মারধর করা হয় বলে অভিযোগ।
আলিমন বেগমের অভিযোগ, তাকে মারধর করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার পুত্রবধূ রেশমা বেগম (২৬)কেও মারধর করা হয়। এতে তার হাতে গুরুতর আঘাত লাগে। পরিবারের অভিযোগ, রেশমার শিশুপুত্রও হামলা থেকে রেহাই পায়নি।
পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন।
জয়নাল আলী বলেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। পরে হাসপাতালে গিয়ে মা ও স্ত্রীর অবস্থা দেখেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অভিযুক্ত সুলতান আলীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।



ফেসবুক কর্নার