June 22, 2026, 10:10 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

টঙ্গীবাড়িতে সরকারি সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও বাজার সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিসের সামনে প্রায় ১০০ মিটার আরসিসি সড়ক ঢালাইয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, নির্ধারিত মান বজায় না রেখে কাজ করায় সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, ঢালাই কাজ প্রায় শেষ পর্যায়ে, মাত্র একটি জালি কাজ বাকি রয়েছে। তবে কাজের মান নিয়ে শুরু থেকেই এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছেন। অভিযোগ অনুযায়ী, প্রতি ব্যাগ সিমেন্টে ৬ ভাগ খোয়া ব্যবহার করার কথা থাকলেও সেখানে ৮ ভাগ খোয়া দেওয়া হচ্ছে এবং খোয়াও নিম্নমানের। এছাড়া, সাদা ভরাট বালুর সঙ্গে সিলেকশন বালু মেশানোর নিয়ম থাকলেও সিলেকশন বালু ব্যবহার ছাড়াই ঢালাই কাজ করা হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেন, প্রতিবাদ করলে আংশিক সংশোধন করা হলেও পরে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ চালানো হয়। কাজটি ১০ লাখ টাকার বরাদ্দে ঠিকাদারি প্রতিষ্ঠান জিহাদ এন্টারপ্রাইজ বাস্তবায়ন করছে। অভিযোগ রয়েছে, নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করায় ঠিকাদার প্রতিষ্ঠান কিছু লোককে চাঁদাবাজির মামলা হুমকি দিয়েছিল।
নির্মাণকাজের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মহিউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, কাজের সময় কিছু সমস্যা হয়েছিল, পরে তা সমাধান করা হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার