June 22, 2026, 10:39 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

পুঠিয়া উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান অব্যাহত

অভয়নগর প্রতিবেদক

পবিত্র রমজান উপলক্ষে পুঠিয়া উপজেলা প্রশাসন নিয়মিতভাবে বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ অভিযান চালাচ্ছে। এছাড়াও, তেলের কৃত্রিম সংকট প্রতিরোধের জন্য ফিলিং স্টেশন পর্যায়েও মনিটরিং অব্যাহত রাখা হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস উপজেলার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে, তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে এবং সার-কিটনাশক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনের সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক দোকানে মজুদ থাকা, পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অসংগতি ধরা পড়ে। এ জন্য একজন ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশকসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, সারা দেশে ফিলিং স্টেশনগুলো কোন পরিবহণের জন্য কতটুকু জ্বালানি সরবরাহ করতে পারবে এবং কত পরিমাণ জ্বালানি সংগ্রহ করতে পারবে, তা সরকার নির্ধারণ করেছে। পুঠিয়া উপজেলা প্রশাসন এই নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে ফিলিং স্টেশনগুলোতে সার্বিক তদারকি চালাচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ ভোক্তাদের সুষ্ঠু সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের তদারকি নিয়মিতভাবে চলমান থাকবে।



ফেসবুক কর্নার