April 27, 2026, 12:02 am
শিরোনাম :
দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা

জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ

মোহাম্মদ সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

গত এক মাসে আজমপুর স্টেশনে ১৯ বার রেলওয়ে সিগন্যাল সিস্টেম অকেজো হওয়া এবং সিগন্যাল তার কেটে নেওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন যানবাহনের ড্রাইভাররা অভিযোগ করছেন, স্টেশন মাস্টারের সঙ্গে টাকার বিনিময়ে এক ধরনের সমঝোতার মাধ্যমে উপবন এক্সপ্রেস ট্রেনে নিয়মিত অবৈধ মালামাল বহন করা হচ্ছে।
রাতের ট্রেনগুলো, বিশেষ করে নন-স্টপ স্টেশন এবং স্টপেজ ট্রেনগুলোর ক্ষেত্রে, সিগন্যাল সিস্টেম অচল থাকায় অবাধে মালামাল ওঠানো সম্ভব হচ্ছে। স্থানীয়রা বলছেন, উপবন এক্সপ্রেসে শেষ প্রান্তের এসএলআর বা মালবগি খোলা রাখা হয় এবং মুকুন্দপুর স্টেশন পার হওয়ার পর তা আবার খোলা থাকে, বাইপাসের আগে বন্ধ করা হয়। এই কার্যক্রম কে এবং কেন করছে—এটি এখনও রহস্য।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গতকাল রেলপ্রশাসন একটি সভা আয়োজন করলেও, সিগন্যাল তার চুরি ঘটনা তখনও বন্ধ হয়নি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন বিষয়টি জানলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না।
এ ঘটনায় যাত্রীরা উদ্বিগ্ন এবং স্থানীয়দের মধ্যে স্টেশন পরিচালনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা আশা করছেন, রেল প্রশাসন দ্রুত তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবে যাতে সিগন্যাল চুরি ও অবৈধ কার্যক্রমের মতো ঘটনা আর না ঘটে।



ফেসবুক কর্নার