June 30, 2026, 11:18 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

শাহজাদপুরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদের দিন সোহেল (২৩) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া এলাকার একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহেল ওই এলাকার আজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন সোহেল। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে স্থানীয়রা ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী জানান, সোহেলকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।



ফেসবুক কর্নার