শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত
সজিবুল ইসলাম সজিব
Update Time :
Monday, June 29, 2026
/
19 Time View
/
Share
সজিবুল ইসলাম সজিব শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। তিনি ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে তীর্থ মোটরসাইকেলে করে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশে রওনা হন। পথে ভাটই সরকারি কলেজের সামনে একটি পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহগামী আরেকটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় তীর্থ গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা তপন কুমার বিশ্বাস বলেন, “মাত্র দুই মাস আগে ছেলের জেদের কারণে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। আজ সেই মোটরসাইকেলই আমার ছেলেকে কেড়ে নিল। এই শোক আমি কীভাবে সহ্য করব।”