August 2, 2026, 9:17 pm
শিরোনাম :
টাকার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব, জানালেন তিক্ত অভিজ্ঞতা চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ ফুলপুরের নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সরকারি কাজে বাধার মামলায় যুবসংহতির সাবেক নেতা গ্রেপ্তার বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনভোগান্তি নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে কেসিসি: মঞ্জু ইন্দোনেশিয়ায় সমুদ্রে ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৪১ প্রায় শারীরিক সম্পর্কের প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতা জানালন অভিনেত্রী বগুড়া দই ঘর’ হোটেলে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

ইন্দোনেশিয়ায় সমুদ্রে ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৪১

অভয়নগর প্রতিবেদক

ইন্দোনেশিয়ার মাঝসাগরে ২৭১ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত আরও ৪১ জন আরোহী নিখোঁজ রয়েছেন।
রোববার (২ আগস্ট) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা ‘বাসার্নাস’ এর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে। জাহাজে থাকা মোট ২৭১ জন যাত্রী ও ক্রুর মধ্যে ইতোমধ্যে ২২৫ জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বাসার্নাস জানিয়েছে, ‘কেএমপি মুতিয়ারা সেন্টোসা ২’ নামক ফেরিটি ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাদুরা দ্বীপের কাছে জাভা সাগরে পৌঁছালে হঠাৎ করেই ফেরিটিতে দাউদাউ করে আগুন ধরে যায়। ক্যাপ্টেন দ্রুত অগ্নিকাণ্ডের বার্তা পাঠালেও কিছুক্ষণ পরেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজে প্রচারিত ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুরো ফেরির উপরিভাগ ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে আছে। জীবন বাঁচাতে শত শত যাত্রী লাইফ জ্যাকেট পরে জাহাজের ডেকে জড়ো হন এবং অনেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজ ও উদ্ধারকারী দল এসে লাইফবোটে ভেসে থাকা অনেককে উদ্ধার করে



ফেসবুক কর্নার