August 2, 2026, 9:22 pm
শিরোনাম :
টাকার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব, জানালেন তিক্ত অভিজ্ঞতা চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ ফুলপুরের নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সরকারি কাজে বাধার মামলায় যুবসংহতির সাবেক নেতা গ্রেপ্তার বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনভোগান্তি নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে কেসিসি: মঞ্জু ইন্দোনেশিয়ায় সমুদ্রে ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৪১ প্রায় শারীরিক সম্পর্কের প্রস্তাব, তিক্ত অভিজ্ঞতা জানালন অভিনেত্রী বগুড়া দই ঘর’ হোটেলে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

মোঃ হাসান মাহমুদ জয়।।

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দিনব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এসব গাঁজা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। সার্কেল ও থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে প্রথমে সদর ইউনিয়নের দফাদার মোড় সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি অটোরিকশায় ধানের ভূষির বস্তার ভেতর থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনকারী অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
পরে দুপুরে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ফজর আলী শুক্কুর (৫৫) নামে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে দুটি পরিপক্ব গাঁজাগাছ উদ্ধার করা হয়। গাঁজা চাষের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে সোনাহাট পুরাতন রেলসেতু ও নবনির্মিত সড়কসেতুর মধ্যবর্তী নদীর তীর থেকে আরও দুটি মালিকানাবিহীন গাঁজাগাছ জব্দ করা হয়। এসব ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদককারবারিরা যে কৌশলেই মাদক পরিবহন বা ব্যবসা পরিচালনা করুক না কেন, পুলিশ তা উদঘাটনে বদ্ধপরিকর। তিনি জানান, উদ্ধার হওয়া গাঁজা আদালতে পাঠানো হবে এবং তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার