June 30, 2026, 10:06 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

ঈদের আনন্দ সবার তরে, ছড়িয়ে পড়ুক সবার ঘরে: কয়রায় জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলা জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) সকাল ১০টায় কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এবং খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফিজুর রহমান মন্টু, হারুন অর রশিদ আজম, জিএম মোনায়েম, আবু ইছাক, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্যাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি আল আমিন ইসলাম, আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ঈদের আনন্দ সবার জন্য এবং তা প্রতিটি ঘরে ছড়িয়ে দেওয়া উচিত। ঈদ মুসলমানদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই শিক্ষা ধারণ করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার