June 30, 2026, 10:07 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

দিন ফুটবল খেলাকে কেন্দ্র করে নাসিরনগরে কিশোর খুন

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন পরিবেশের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সহপাঠীদের হাতে খুন হয়েছে ১৪ বছরের এক কিশোর।
শনিবার (২১ মার্চ) রাতের দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের খোঁজিয়াখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া (১৪) ওই গ্রামের মো. আবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবুল মিয়ার সঙ্গে একই গ্রামের তাকবির মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এরপর সন্ধ্যার পর থেকে বাবুলকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরবর্তীতে রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
চাতলপাড় ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ মুঠোফোনে জানান, তিনি এলাকার বাইরে থাকায় বিস্তারিত কিছু বলতে পারছেন না।
এদিকে নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।



ফেসবুক কর্নার