June 30, 2026, 10:05 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

বৃষ্টির বাধা পেরিয়ে রৌমারী স্থলবন্দরে হাজারো মানুষের ঈদ আনন্দ

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রৌমারী স্থলবন্দর ও তুরা রোডে নেমেছে বিনোদনপ্রেমী মানুষের ঢল। ঈদের দিন বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে ঘরবন্দি থাকলেও, আজ আবহাওয়া অনুকূলে থাকায় আনন্দে মেতে ওঠেন হাজারো মানুষ।
সকাল থেকেই রৌমারী-তুরা স্থলবন্দর সড়কজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে সীমান্তঘেঁষা এই সড়ক। কেউ মোটরসাইকেলে, কেউ ইজিবাইকে, আবার কেউ পরিবারসহ পায়ে হেঁটে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন।
এবারের ঈদের অন্যতম আকর্ষণ ছিল স্থলবন্দরের ২ নম্বর ব্রিজসংলগ্ন ঝুলন্ত ফুচকা ও কফি হাউজ। ‘আই লাভ ইউ’ নামের এই ক্যাফেগুলোতে তরুণ-তরুণীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঝুলন্ত অবস্থায় বসে কফি ও ফুচকা উপভোগের ভিন্নধর্মী অভিজ্ঞতা দর্শনার্থীদের আকৃষ্ট করেছে।
স্থানীয় এক দর্শনার্থী জানান, ঈদের দিন বৃষ্টির কারণে বের হতে না পেরে মন খারাপ ছিল। তবে আজ আবহাওয়া ভালো থাকায় বন্ধুদের সঙ্গে তুরা রোডে এসে ঝুলন্ত ক্যাফেতে সময় কাটানো এবারের ঈদের সেরা অভিজ্ঞতা হয়ে উঠেছে।
অতিরিক্ত মানুষের চাপের কারণে তুরা রোডের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। তবে এসব অসুবিধা উপেক্ষা করেও মানুষের মুখে ছিল আনন্দের হাসি। অন্যদিকে দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও ক্রেতার ভিড়ে ব্যস্ত সময় পার করেছেন।
সব মিলিয়ে রৌমারীর তুরা রোড ঈদের এই দিনে এক অনানুষ্ঠানিক পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।



ফেসবুক কর্নার