June 30, 2026, 8:55 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

ভোলায় পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল বিদেশি পিস্তল

নয়ন চৌধুরী

ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন একটি পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের বাসিন্দা মো. জসিম সকালে বাড়ির পাশের পুকুরে সেচ দেওয়ার পর হাত দিয়ে মাছ ধরছিলেন। এ সময় একটি শপিং ব্যাগ তার হাতে লাগে। ব্যাগটি ওপরে তুলে খুলে দেখলে এর ভেতরে ম্যাগাজিনসহ একটি পিস্তল দেখতে পান তিনি। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে ভোলা সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন জানান, উদ্ধার করা পিস্তলটির গায়ে ‘মেড ইন জাপান’ লেখা রয়েছে এবং এতে মরিচা ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনেক আগেই কেউ অস্ত্রটি পুকুরে ফেলে রেখে গেছে।
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



ফেসবুক কর্নার