April 26, 2026, 12:30 am
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ কাজের আহ্বান- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

মাগুরার বারেঙ্গা অষ্ট পল্লী মহাশ্মশানে শ্রীশ্রী কালীপূজা উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড: নিতাই রায় চৌধুরী। শনিবার সন্ধ্যায় আয়োজিত এই পূজা ও উৎসবে মহাশ্মশান প্রাঙ্গণে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের ভিড় লক্ষণীয় ছিল। মন্ত্রীর আগমনে এলাকার মানুষদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ্যাড: নিতাই রায় চৌধুরী বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ এখানে নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করে। কালীপূজার মতো আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও ঘোষণা করেন, বারেঙ্গা অষ্ট পল্লী মহাশ্মশান মডেল মহাশ্মশান হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড: মিথুন রায় চৌধুরী, আহবায়ক, মাগুরা জেলা যুবদল। এছাড়া মাগুরা জেলা ও শালিখা উপজেলার এবং তালখড়ি ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।



ফেসবুক কর্নার