June 30, 2026, 8:53 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

সাংবাদিকদের মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ়করণের আহ্বান

আশরাফুজ্জামান বাবু স্টাফ রিপোর্টার ঝিকরগাছা যশোর

যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সোমবার (২৩ মার্চ ২০২৬) বিকেল ৫টায় ঈদ পরবর্তী এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, “ঈদ পরবর্তী এই সময়ে আমাদের সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে হবে। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা—এখানে সততা, নিষ্ঠা ও পেশাগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”
উপস্থিত সাংবাদিকবৃন্দ মন্তব্য করেন, “ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব আমাদের সবার অভিন্ন প্ল্যাটফর্ম। সংগঠনের উন্নয়ন ও মর্যাদা রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা সংগঠনের সুনাম আরও বৃদ্ধি করতে পারব।”
সভা শেষে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় এবং ঈদের পর নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।



ফেসবুক কর্নার