April 26, 2026, 12:25 am
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

ঈদের ছুটিতে মৌলভীবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়

অভয়নগর প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে এই পর্যটন এলাকা।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন নিয়ে পর্যটকরা লাউয়াছড়ার সবুজ অরণ্যে ছুটে এসেছেন। বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি পথ ও উঁচু-নিচু টিলার মাঝে সময় কাটাতে পেরে দর্শনার্থীরা উচ্ছ্বসিত। বিশেষ করে শিশু ও তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
সরেজমিনে দেখা গেছে, উদ্যানের মূল ফটক থেকে শুরু করে বনের ভেতরের ট্রেইলগুলোতে পর্যটকদের দীর্ঘ সারি। নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা জানান, “ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। বনের পরিবেশ রক্ষা এবং পর্যটকদের সেবা নিশ্চিত করতে বনকর্মী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন।
পর্যটকদের উপস্থিতিতে স্থানীয় পর্যটন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও চাঙা হয়ে উঠেছে। আশেপাশের রিসোর্ট, হোটেল ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ভালো বিক্রির আশা করছেন। লাউয়াছড়ার পাশাপাশি কমলগঞ্জের মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ এবং চা বাগানগুলোতেও পর্যটকদের ঢল নেমেছে।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে যাত্রী চলাচল বৃদ্ধি পাওয়ায় বন বিভাগ ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি পর্যটকদের বিশেষভাবে অনুরোধ করেছে—প্লাস্টিক বর্জন না করা এবং বনের নিরবতা বজায় রাখা।



ফেসবুক কর্নার