April 25, 2026, 10:58 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

পারিবারিক কলহে স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তির সময় আহত হয়ে স্বামীর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ফজলু গাজী (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, প্রায় তিন বছর আগে ফজলু গাজীর প্রথম স্ত্রী মারা যান। এরপর কয়েক মাস পর তিনি একই ইউনিয়নের আংটিহারা গ্রামের মৃত শামছুর গাজীর কন্যা খুকুমনিকে দ্বিতীয় বিয়ে করেন। তবে কিছুদিন ধরে তাদের সংসারে পারিবারিক কলহ চলছিল।
ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। এ সময় শারীরিক আঘাতে ফজলু গাজী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্বজনদের দাবি। ঘটনার পর স্ত্রী খুকুমনি বাড়ি ছেড়ে পালিয়ে যান।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার