
বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রাম থেকে রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়া মনি আজিম শেখ ও হনুফা বেগমের মেয়ে। সে তার নানী হালিমা বেগমের কাছে রাজৈর গ্রামে বসবাস করতেন।
মঙ্গলবার সকালে স্থানীয়রা রাস্তার ওপর মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।