June 30, 2026, 8:55 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

ব্রাহ্মণবাড়িয়া ‘ যুবককে কুপিয়ে হত্যা

নওশাদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্রাইম তালাশ দৃষ্টি’ নামক ফেসবুক পেজের অ্যাডমিন দ্বীন ইসলাম (৩০)কে আজ মঙ্গলবার বিকেলে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীন ইসলাম পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন এবং পাশাপাশি তার পেজের মাধ্যমে বিভিন্ন সংবাদ ও তথ্য প্রচার করতেন। আজ বিকেলে অজ্ঞাত পরিচয় একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ এখনও স্পষ্ট নয়; ব্যক্তিগত শত্রুতা নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কোনো তথ্যের জেরে এই নৃশংস ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার