June 30, 2026, 8:54 am
শিরোনাম :
দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল

পঞ্চগড়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশার যন্ত্রাংশসহ ৩ চোর গ্রেপ্তার

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড় সদর থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানায় মামলা নং-৩৫, তারিখ ২৩ মার্চ ২০২৬ (জিআর-০২/২৬), দণ্ডবিধি ১৮৬০ এর ৩৭৯ ধারায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে অফিসার ইনচার্জের নির্দেশে অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই সুমন মন্ডল, সঙ্গে ছিলেন এসআই মানিক চন্দ্রসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
ঠাকুরগাঁও সদর থানার এলাকা থেকে মোঃ শাহীনুর রহমান ওরফে উজ্জ্বল (৪০)কে গ্রেফতার করা হয়। তিনি পঞ্চগড় জেলার আমবাড়ী এলাকার মৃত আজাহার আলীর ছেলে। এছাড়া বোদা থানার সহযোগিতায় বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশসহ আরও একজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে একটি সন্দেহভাজনকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার করা হয়েছে চোরাই অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ। সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত শাহীনুর রহমান একজন আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে ১৩টি মামলা চলমান রয়েছে। তাকে চক্রের মূলহোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ২৩ মার্চ ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পঞ্চগড় জেলায় চুরি দমনে পুলিশ অভিযান অব্যাহত রাখবে।



ফেসবুক কর্নার