April 25, 2026, 9:23 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

ভারতগামী পাসপোর্ট যাত্রীর ৩০ হাজার টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

অভয়নগর প্রতিবেদক

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বেনাপোল চেকপোস্টে আসা কুমিল্লা জেলার বুড়িচং গ্রামের পাসপোর্ট যাত্রী সুশান্ত কুমার মজুমদারকে ভয়ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের সলেমানের ছেলে হামিদ, ভবারবেড় গ্রামের মতলেবের ছেলে আতিকুর রহমান ও একই গ্রামের শাহাজানের ছেলে রুবেল হোসেন।
পুলিশ জানায়, ছিনতাইকারী দালালরা যাত্রীকে প্রাণনাশের ভয় দেখিয়ে তাদের আস্তানায় নিয়ে টাকা ছিনিয়ে নিয়েছিল। ঘটনার পর ভুক্তভোগী বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে দালালচক্রের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার