June 30, 2026, 6:05 am
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন

আখাউড়ায় বিজনা নদীতে পুনরায় অবৈধ বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বিজনা নদীর পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে পুনরায় অবৈধভাবে বেড়িবাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধরখার ব্রিজের পূর্ব পাশে সুপার ব্রিকস ফিল্ড সংলগ্ন এলাকায় তরিকুল ইসলাম ও মজিবুর রহমান নামে দুই ব্যক্তি নিজেদের সুবিধার্থে নদীর ওপর বেড়িবাঁধ নির্মাণ করছেন। অভিযোগ রয়েছে, তারা বেকু দিয়ে তিন ফসলি জমির মাটি কেটে তা বহনের সুবিধার্থে ড্রাম ট্রাক চলাচলের জন্য এই বেড়িবাঁধ তৈরি করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগেও একই স্থানে বেড়িবাঁধ নির্মাণ করা হলে আখাউড়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তা অপসারণ করে। কিন্তু প্রশাসনের সেই পদক্ষেপকে উপেক্ষা করে আবারও একই স্থানে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় কৃষকদের দাবি, এই বেড়িবাঁধের কারণে বিজনা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে তারা সেচের জন্য প্রয়োজনীয় পানি পাচ্ছেন না এবং আবাদি জমি ক্ষতির মুখে পড়ছে।
কৃষকরা আরও অভিযোগ করেন, অভিযুক্তদের প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধ করে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর এর মারাত্মক প্রভাব পড়তে পারে।



ফেসবুক কর্নার