June 30, 2026, 5:56 am
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন

রাঙ্গামাটিতে পুলিশের চিরুনি অভিযান: মাদক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ১১ জন আটক

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানার উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ১১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকা, বিশেষ করে রিজার্ভ বাজারসহ চিহ্নিত মাদক স্পটগুলোতে সমন্বিত অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে ৭ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রাশেদুল ইসলাম (২৯), টিসু চৌধুরী (২৯), শাহ আলম (৩৭), আলমগীর (৩০), রিদম (২৮), মমিন উদ্দিন (৩০) এবং ইউসুফ (২৩)। তাদের বেশিরভাগই রিজার্ভ বাজার ও আশপাশ এলাকার বাসিন্দা।
অভিযানের অংশ হিসেবে রিজার্ভ বাজার এলাকার কয়েকটি আবাসিক হোটেলেও তল্লাশি চালানো হয়। এ সময় শুকতারা বোর্ডিং, হোটেল জেরিন ও হোটেল হিল এড্রেসে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—পিংকি আক্তার (২০), রাইসা মনি (১৯), রিমি (১৯) এবং ইব্রাহিম (৪৬)।
কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ। এ ধরনের কার্যক্রম রোধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
পুলিশ আরও জানায়, সংশ্লিষ্ট হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব কার্যকলাপ সামাজিক শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানোয় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের দ্রুত আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ধারাবাহিক এ ধরনের অভিযান মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার