April 25, 2026, 7:37 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীকে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি

আশরাফুজ্জামান বাবু স্টাফ রিপোর্টার যশোর

যশোরের শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের ৪র্থ শ্রেণির কর্মচারী (মোহরার) শামসুজ্জামান মিলনকে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে বদলি না করার দাবিতে জেলা রেজিস্ট্রার বরাবর গণস্বাক্ষরসহ একটি চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ জনগণের পক্ষ থেকে এ চিঠি যশোরে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিস দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকদের সমন্বয়ে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে এবং সেবাগ্রহীতারা নিয়মিতভাবে সেবা পেয়ে আসছেন। তবে সম্প্রতি শার্শা অফিসে কর্মরত শামসুজ্জামান মিলনকে ঝিকরগাছায় বদলির গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
চিঠিতে মিলনের বিরুদ্ধে সন্ত্রাস, মাদক সংশ্লিষ্টতা, দালালি, জালিয়াতি এবং দলিলের কাগজপত্রে অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে। এছাড়া তার নামে একাধিক মাদক মামলা চলমান রয়েছে বলেও দাবি করা হয়েছে। অভিযোগকারীরা আরও উল্লেখ করেন, তিনি দলিলের ভলম বইয়ের পাতা নষ্ট করা, কাটাছেঁড়া, পাতা পরিবর্তন এবং সেবাগ্রহীতাদের জিম্মি করে ঘুষ আদায়ের মতো কর্মকাণ্ডে জড়িত।
এছাড়া তার আর্থিক সামর্থ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগও চিঠিতে উল্লেখ করা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে ঝিকরগাছা সাব-রেজিস্ট্রি অফিসে যোগদান করানো হলে সেবার মান ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্টরা মিলনের বদলি বাতিলের জন্য জেলা রেজিস্ট্রারের কাছে আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে শামসুজ্জামান মিলন বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। তিনি দাবি করেন, তার নামে থাকা মাদক মামলাগুলো আদালতে নিষ্পত্তি হয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।



ফেসবুক কর্নার