June 30, 2026, 5:54 am
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন

মহান স্বাধীনতা দিবসে দৌলতপুরে বীর শহীদদের প্রতি বাচ্চু মোল্লার শ্রদ্ধা নিবেদন

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দৌলতপুর উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
শ্রদ্ধা নিবেদনকালে তাঁর সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বাচ্চু মোল্লা বলেন, “স্বাধীনতা আমাদের অহংকার ও শক্তি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা ও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, শহীদদের ত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না এবং তাঁদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি দেশপ্রেম ও গভীর শ্রদ্ধার আবহে সম্পন্ন হয়।



ফেসবুক কর্নার