June 30, 2026, 4:54 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজার এলাকায় এক জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ ইয়াসিন সরদার (পিতা: আঃ মালেক সরদার) হালখাতার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। জানা যায়, শ্রীফলতলা থেকে কলাপোতা সড়কে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় তিনি গুরুতর আহত হন। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা হালখাতায় তোলা প্রায় ৫ লাখ টাকার বেশি নগদ অর্থ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং বাজার এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার