June 30, 2026, 5:45 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

আগামী দিনে বইপুস্তকে সঠিক ইতিহাস প্রণয়ন করতে চাই — নাটোরে হুইপ দুলু

মুনজুরুল রহমান নাটোর

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইতিহাসকে কেউ ধ্বংস বা বিকৃত করতে পারে না; সঠিক ইতিহাস একদিন মানুষের সামনে প্রকাশিত হবেই।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে যার যেটুকু অবদান, সেই অবদান সঠিকভাবে তুলে ধরা উচিত। আগামী দিনে বইপুস্তকে সঠিক তথ্য প্রণয়নের মাধ্যমে জাতির সামনে প্রকৃত ইতিহাস উপস্থাপন করতে চাই।”
তিনি আরও বলেন, “বিএনপি কখনো কারও অবদান অস্বীকার করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাওলানা ভাসানীসহ যারা দেশের জন্য অবদান রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। বাংলাদেশের মানুষ সঠিক ইতিহাস জানতে চায়।”
আলোচনা সভায় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, অতীতের সহিংসতা ও সন্ত্রাসের পথে আর ফিরে যেতে চান না এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।



ফেসবুক কর্নার