April 25, 2026, 6:14 pm
শিরোনাম :
রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক নিখোঁজের পর উদ্ধার ব্যাংক কর্মকর্তা শিশির, স্বস্তি ফিরছে পরিবারে ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যা: গহনা লুটের অভিযোগে গ্রেপ্তার এক

মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে ব্রজলাল কলেজ ছাত্রদলের পুষ্পস্তবক অর্পণ

অভয়নগর প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ ছাত্রদল যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। দিবসটি স্মরণে কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সাজিদ, সহ-সভাপতি মো. সজল মৃধা এবং সাধারণ সম্পাদক মো. রিফাত ইসলাম। এছাড়াও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জনের প্রতীক। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।



ফেসবুক কর্নার