June 30, 2026, 5:55 am
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন

নাম ঘোষণা না করায় নীলফামারীতে জামায়াত এমপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

অভয়নগর প্রতিবেদক

নীলফামারীর ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামায়াত এমপির নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে অনুষ্ঠান বর্জন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে ডোমার হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জামায়াত নেতাদের অভিযোগ, অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন স্থানীয় বিএনপি নেতা। তিনি উদ্দেশ্যমূলকভাবে প্রধান অতিথি ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেননি। এ সময় সংসদ সদস্য অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় বিএনপির একাংশ তাকে লক্ষ্য করে রাজাকার ও স্বাধীনতাবিরোধী স্লোগান দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশের কঠোর হস্তক্ষেপে দুই পক্ষ শান্ত হয়।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন বলেন, উপজেলা প্রশাসনের স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম আলাদা করে ছিল না।

ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, উভয় পক্ষের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝির কারণে উত্তেজনা সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল।
এদিকে জামায়াত এমপির দাবি, জাতীয় দিবসের এই আয়োজনে দলীয় নেতাকর্মীদের পরিবর্তে সরকারি কর্মকর্তাদের দিয়ে সঞ্চালনা করা উচিত ছিল। ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি



ফেসবুক কর্নার