June 30, 2026, 5:58 am
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন

পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে একজনের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের কাহারোলে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে এনায়েতুল করিম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে কাহারোল উপজেলার আসমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেলে তেল নিতে এসে দীর্ঘ লাইনে অপেক্ষার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
নিহত এনায়েতুল করিম বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দোলুয়া বাজার সংলগ্ন প্রাণনগর সাহাপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মোজাম্মেল হক মাস্টারের বড় ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
নিহতের চাচাতো ভাই মাহামুদুল হাসান জানান, এনায়েতুল করিম ব্রাহ্মণবাড়িয়ায় একটি কীটনাশক কোম্পানিতে কর্মরত ছিলেন। ঈদের দাওয়াতে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তিনি তেল নিতে যান।
স্থানীয়রা তাকে দ্রুত কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মকলেমা সরকার মেঘা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কাহারোল থানার ওসি (তদন্ত) শ্যামল চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মরহুমের জানাজা বাদ আসর নিজ গ্রাম প্রাণনগর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা



ফেসবুক কর্নার