June 30, 2026, 3:29 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক

ময়নুল ইসলাম পঞ্চগড়

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল দিবাগত গভীর রাতে আনুমানিক ৩টার দিকে সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আমিনুর রহমান শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দাইনুর বিওপির আওতায় পরিচালিত এ অভিযানে টহল দল মাদকদ্রব্যগুলো জব্দ করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে।



ফেসবুক কর্নার