June 30, 2026, 4:30 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

সীমান্তে বিজিবির একাধিক অভিযান: দুই মাদক কারবারি আটক, বিপুল মাদক উদ্ধার

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বিভিন্ন ধরনের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রী উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন জামালপুর বিওপির একটি টহল দল বৃহস্পতিবার গভীর রাতে সীমান্ত পিলার ১৫৩/এমপি সংলগ্ন কান্দিরপাড়া এলাকায় অভিযান চালায়। বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০ গজ ভেতরে পরিচালিত এ অভিযানে মো. মিঠুন মন্ডল (৩৫) ও শহীদ হোসেন (২৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল মদ, ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে একই রাতে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকায় আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪ কেজি ভারতীয় কারেন্ট জাল ও ৪ লিটার অকটেন জব্দ করা হয়।
পরদিন ভোরে বিলগাথুয়া বিওপি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরও ৭০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়, যা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদক ও চোরাচালান সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৯ হাজার ৫২০ টাকা।
আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে মালিকবিহীন উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার