June 30, 2026, 2:29 am
শিরোনাম :
দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি জন্মদিনে রুক্মিনীকে নিয়ে দেবের প্রেমময় পোস্ট অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী চার বছরেও শেষ হয়নি বংশী নদীর সেতু, নড়বড়ে সাঁকোই ভরসা; চরম ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ, সিও রেজাকে ঘিরে নানা প্রশ্ন ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় যেতে গিয়ে হামলার শিকার কিশোরীসহ মা-বাবা, হাসপাতালে ভর্তি

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণীর ইন্তেকাল, সোমবার জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা

নয়ন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। তিনি শনিবার (২৮ মার্চ ২০২৬) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দিলারা হাফিজের মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার রূহের মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
মরহুমার জানাজা আগামী সোমবার (৩০ মার্চ ২০২৬) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এতে দেশের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
দিলারা হাফিজ ব্যক্তিগত জীবনে একজন ধর্মপরায়ণ ও পরোপকারী নারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং মানুষের কল্যাণে নীরবে কাজ করে গেছেন।
তার মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।



ফেসবুক কর্নার