April 25, 2026, 2:07 pm
শিরোনাম :
কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক নলতায় উচ্ছেদের পরও সড়কের জমি দখল করে ফের অবৈধ স্থাপনা নির্মাণ রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন

বান্দরবানের নুরুল আমিন চৌধুরী আরমান এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

রাসেল লামা বান্দরবান

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশের ৫০তম জাতীয় কনভেনশন গত ২৭ মার্চ খুলনায় অনুষ্ঠিত হয়েছে। নগরীর সিটি ইন লিমিটেডে দিনব্যাপী এ আয়োজনে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
কনভেনশনে সারাদেশ থেকে আগত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে জাতীয় সহ-সভাপতি (ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম।
এছাড়া উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন এপেক্স ইন্ডিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান সুভির চক্রবর্তী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর ও সাবেক জাতীয় সভাপতি আসলাম হোসেন, সাবেক জাতীয় সভাপতি ভূবন লাল ভারতী, ৫০তম জাতীয় কনভেনশন কমিটির চেয়ারম্যান ডা. হিমেল সাহা, জেলা-৩ গভর্নর সৈয়দ মিয়া হাসান, জেলা-৭ গভর্নর কুতুব উদ্দিন আলো, জেলা-৬ এর অতীত গভর্নর ডা. কামরুল ইসলাম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা-৩ এর অতীত গভর্নর মো. কামাল পাশা, জেলা-৭ এর অতীত গভর্নর নুরুল মতিন সৈকত, জেলা-৬ এর অতীত গভর্নর অ্যাডভোকেট কসির, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. লিয়াকত আলী, জেলা-৩ এর ফার্স্ট লেডি শারমিন সুলতানা রুজি, এপেক্স বাংলাদেশের ফার্স্ট লেডি মিসেস পান্না, ন্যাশনাল সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসাইন, ন্যাশনাল ট্রেজারার অ্যাডভোকেট মাইনুল ইসলাম জীবনসহ কেন্দ্রীয় ও ক্লাব পর্যায়ের নেতৃবৃন্দ।
কনভেনশনে এপেক্স বাংলাদেশের বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
কনভেনশনে দেশের বিভিন্ন জেলা গভর্নর, ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক এপেক্সিয়ান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বছরের সার্বিক কার্যক্রমের পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয়, জেলা ও ক্লাব পর্যায়ে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এতে জেলা-৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান ‘বেস্ট ডিস্ট্রিক্ট গভর্নর’, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মো. লিয়াকত আলী ‘বেস্ট এপেক্সিয়ান’, এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট মো. আলমগীর আলম ‘বেস্ট ক্লাব প্রেসিডেন্ট’, এপেক্স ক্লাব অব পটিয়াকে ‘বেস্ট ক্লাব’ এবং এপেক্স ক্লাব অব বান্দরবানকে ‘বেস্ট সার্ভিস ক্লাব’ হিসেবে ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার