April 25, 2026, 2:05 pm
শিরোনাম :
কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক নলতায় উচ্ছেদের পরও সড়কের জমি দখল করে ফের অবৈধ স্থাপনা নির্মাণ রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন

জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই :বাপ্পী

অভয়নগর প্রতিবেদক

 

 

কয়রাবাসীর প্রত্যাশা পূরণে দায়িত্ব নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
শনিবার (২৮ মার্চ) বিকাল ৩টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে এবং খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম মনিরুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, সরদার আব্দুল মালেক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্যা আয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী বলেন, তিনি জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চান এবং জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চল কয়রা-পাইকগাছার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবেন। পাশাপাশি স্থানীয় সমস্যা সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।



ফেসবুক কর্নার