April 25, 2026, 2:07 pm
শিরোনাম :
কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক নলতায় উচ্ছেদের পরও সড়কের জমি দখল করে ফের অবৈধ স্থাপনা নির্মাণ রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন

খুলনায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার,

অভয়নগর প্রতিবেদক

খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা দশগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভোর ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বটিয়াঘাটা থানার মামলা নং-১১ (তারিখ: ২৬ মার্চ ২০২৬) এর আওতায় দণ্ডবিধির ৩৪১, ৩৮৪ ও ৫০৬ ধারায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— তেঁতুলতলা এলাকার সাহাবুদ্দিনের ছেলে আবুজার সরদার (১৭), সিদ্দিক গাজীর ছেলে ফয়সাল গাজী (১৭), মোফাজ্জল শেখের ছেলে মিঠু শেখ (১৬), রবিউল শেখের ছেলে মো. শাওন শেখ (১৫), মনিরুল ইসলামের ছেলে সাজিম (১৬) এবং আছাদুল গাজীর ছেলে আকাশ গাজী (১৭)।
বটিয়াঘাটা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাং দমনে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ইতোমধ্যে অভিভাবক, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনগণকে নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি বটিয়াঘাটা উপজেলাসহ আশপাশ এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ ও অপরাধ ঘটছে। এলাকাবাসীর মতে, কিছু অসাধু রাজনৈতিক প্রভাবের কারণে এসব গ্যাং আরও সক্রিয় হয়ে উঠছে।
তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং যুব সমাজকে বিপথগামিতা থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।



ফেসবুক কর্নার