April 25, 2026, 2:07 pm
শিরোনাম :
কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক নলতায় উচ্ছেদের পরও সড়কের জমি দখল করে ফের অবৈধ স্থাপনা নির্মাণ রামপালে ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচার: সংবাদ সম্মেলনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব রফিকুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব পৌর শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আমীর শাহজাহান সরকার এবং সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি হাবিবুর রহমান মিঠু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম রফিকুল ইসলামের বড় ছেলে অ্যাডভোকেট রাকিব শরফুদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কবির হোসাইন, সাবেক আমীর মোঃ কামরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মাহবুব উল্লাহ মুছা, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মতিন, সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক মাওলানা আজিজুল হকসহ উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাশাপাশি উপজেলা শূরা ও কর্মপরিষদের সদস্য, ওলামা বিভাগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও কর্মী এবং শুভানুধ্যায়ীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহবুবুর রহমান।



ফেসবুক কর্নার